News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ভোট দিলেন কে টি রামা রাও, বললেন তেলেঙ্গানার বাসিন্দা হিসেবে নিজ দায়িত্ব পালন করেছি
Image

ভোট দিলেন কে টি রামা রাও, বললেন তেলেঙ্গানার বাসিন্দা হিসেবে নিজ দায়িত্ব পালন করেছি

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): নিজে ভোট দিলেন এবং রাজ্যবাসীকেও ভোট দেওয়ার আহ্বান জানালেন তেলেঙ্গানার মন্ত্রী ও ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক কে টি রামা রাও। বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের বানজারা হিলসের নন্দী নগরে ভোট দিয়েছেন কে টি রামা রাও, ভোট দিয়েছেন তাঁর স্ত্রী শৈলিমাও। ভোট দেওয়ার পর কে টি রামা রাও বলেছেন, তেলেঙ্গানার বাসিন্দা হিসেবে নিজ দায়িত্ব পালন করেছি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে টি রামা রাও বলেছেন, “তেলেঙ্গানার বাসিন্দা হিসেবে আমি নিজের দায়িত্ব পালন করেছি। আমি উন্নতির জন্য ভোট দিয়েছি, আমি আমার রাজ্যের জন্য ভোট দিয়েছি। আমি তাঁদের ভোট দিয়েছি যারা রাজ্যকে প্রগতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে। আমি তেলেঙ্গানার সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাই, আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।”

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top