News Flash

Image

নতুন ভোটার পরিচয়পত্র পেলেন রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : নতুন ভোটার পরিচয়পত্র পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পি কৃষ্ণমূর্তির কাছ থেকে তাঁর নতুন ভোটার পরিচয়পত্র গ্রহণ করেছেন৷ রাষ্ট্রপতি এখন আসন্ন সাধারণ নির্বাচনে নয়াদিল্লি থেকে ভোট দেওয়ার যোগ্য হলেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় এক্স-এ পোস্ট করে জানিয়েছে, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক পি কৃষ্ণমূর্তির কাছ থেকে তাঁর ভোটার আইডি কার্ড গ্রহণ করেছেন,”।এর আগে ১০ নভেম্বর, দিল্লির সিইও রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করেছিলেন এরফলে রাষ্ট্রপতির ভোটার আইডি কার্ড ওডিশা থেকে দিল্লিতে পরিবর্তন করতে সুবিধা হয়।ওডিশার বাসিন্দা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত বছরের ২৫ জুলাই ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top