News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে মোদীকে হারাতে হলে, আগে তেলঙ্গানায় কেসিআর-কে পরাজিত করতে হবে : রাহুল গান্ধী
Image

দিল্লিতে মোদীকে হারাতে হলে, আগে তেলঙ্গানায় কেসিআর-কে পরাজিত করতে হবে : রাহুল গান্ধী

হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি. স.) : দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে হারাতে হলে, আগে তেলঙ্গানায় কেসিআর-কে পরাজিত করতে হবে। তেলেঙ্গানার জনগণের কাছে আহ্বান জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার হায়দরাবাদের নামপল্লীতে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “তাঁরা (বিআরএস) মহারাষ্ট্র, অসম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়াতে কংগ্রেসের ক্ষতি এবং বিজেপিকে সমর্থন করার জন্য কাজ করে। আমরা যদি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে চাই, তাহলে আগে তেলেঙ্গানায় কেসিআর-কে পরাজিত করতে হবে।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “তাঁরা একক দল…এখানে বিআরএস, বিজেপি এবং এআইএমআইএম একসঙ্গে একটি দল হিসেবে কাজ করে। মুখ্যমন্ত্রীর (কেসিআর) বিরুদ্ধে কোনও মামলা নেই…তিনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পরিচালনা করেন। অথচ ইডি, সিবিআই, আয়কর বিভাগ তাঁর পিছনে নেই।” রাহুল জোর দিয়ে বলেছেন, “ভারত ‘মোহাব্বতের’ দেশ এবং আমি ‘নফরত’ নির্মূল করতে চাই। এ জন্য প্রথমে আমাদের দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে হবে। আর আমরা যদি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে হারাতে চাই, তাহলে প্রথমে তেলেঙ্গানায় কেসিআর-কে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top