News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেট্রো সেমিকন্ডাক্টর, সবুজ প্রযুক্তি ও চিকিৎসার যন্ত্রাংশের মত ক্ষেত্রে বিনিয়োগে সহায়ক হবে : ভূপেন্দ্র প্যাটেল
Image

জেট্রো সেমিকন্ডাক্টর, সবুজ প্রযুক্তি ও চিকিৎসার যন্ত্রাংশের মত ক্ষেত্রে বিনিয়োগে সহায়ক হবে : ভূপেন্দ্র প্যাটেল

গান্ধীনগর, ২৭ নভেম্বর (হি.স.) : জেট্রো সেমিকন্ডাক্টর, গ্রিন টেকনোলজি, মেডিক্যাল ডিভাইসের মতো ক্ষেত্রে বিনিয়োগে সহায়ক হবে, বলে মন্তব্য করেন ভূপেন্দ্র প্যাটেল। জাপান সফরের দ্বিতীয় দিনে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল একথা জানান।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাট প্রতিনিধিদলকে নিয়ে জাপান সফরের দ্বিতীয় দিনে সোমবার জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সভাপতি সুসুমু কাতাওকার সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী এদিন উচ্ছাস প্রকাশ করে জানান যে, জেট্রো আহমেদাবাদে একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র চালু করেছে, এরফলে জাপানি শিল্প ও কোম্পানিগুলিকে গুজরাটে বিনিয়োগের জন্য আকৃষ্ট সম্ভব হবে। জাপান এবং বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধিতে জেট্রো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, জেট্রোও গুজরাটের দীর্ঘদিনের অংশীদার ছিল। এদিনের এই বৈঠকে এবিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্যাটেল। তিনি বলেন, গুজরাট সেমিকন্ডাক্টর, সবুজ হাইড্রোজেন এবং চিকিৎসার যন্ত্রাংশের মতো ক্ষেত্রে উঁচুতে ওঠার অভিপ্রায় নিয়ে এগিয়ে চলেছে। প্যাটেল এই প্রসঙ্গে আরও বলেন যে, জেট্রো সেমিকন্ডাক্টর, সবুজ প্রযুক্তি, বাল্ক ড্রাগ, চিকিৎসার যন্ত্রাংশ, সিরামিক এবং বস্ত্র শিল্পে বিনিয়োগ আকৃষ্ট করতে অংশগ্রহণ করতে পারে। জেট্রোর চেয়ারম্যান এবং আধিকারিকরা গুজরাটের উন্নয়ন যাত্রা সম্পর্কে জানতে গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তাঁরা বলেছেন যে জেট্রো গুজরাটের সঙ্গে তার সম্পর্ক আরও প্রসারিত করার জন্য উন্মুখ। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী জেট্রোকে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট-২০২৪-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top