News Flash

  • Home
  • প্রধান খবর
  • সবাই চেষ্টা করছে, আশা করছি কাজ তাড়াতাড়ি শেষ হবে : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
Image

সবাই চেষ্টা করছে, আশা করছি কাজ তাড়াতাড়ি শেষ হবে : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী


খাটিমা, ২৭ নভেম্বর (হি.স.) : সবাই চেষ্টা করছে, আশা করছি কাজ তাড়াতাড়ি শেষ হবে। সোমবার আশা প্রকাশ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের সমন্বিত প্রচেষ্টা এগিয়ে চলেছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শ্রমিকদের উদ্ধার প্রসঙ্গে সোমবার আশাবাদী মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, অগার মেশিন, যেটা ধ্বংসাবশেষে আটকে ছিল, সেটিকে সফলভাবে বের করা হয়েছে। মুখ্যমন্ত্রী ধামী বলেন, সবাই চেষ্টা করছে। অগার মেশিনটি সম্পূর্ণভাবে বের করা হয়েছে, ড্রিলিং এবং পুশিংয়ের কাজ শুরু হবে, এবং আমরা আশা করছি কাজটি দ্রুত সমাপ্ত হবে। ধামি আরও জানান, উদ্ধার অভিযান সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকদিন খোঁজ নিচ্ছেন। ১২ নভেম্বর টানেলের একটি অংশ ভেঙে পড়লে বিপত্তি বাঁধে। সিল্কিয়ারা টানেলের ভিতরে ৬০ মিটার গভীরে ৪১ জন শ্রমিক ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ে যায়।

Releated Posts

ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত ৫০টিরও বেশি অভিযোগ, মেটা ও একাধিক রাজ্যের পুলিশকে নোটিস এনএইচআরসি-র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নির্যাতন সংক্রান্ত আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে গত এক…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশজুড়ে জনসংযোগ অভিযান শুরু করবে সিজেপি, শিক্ষা ও বেকারত্ব ইস্যুতে সরব অভিজিৎ দিপকে

ছত্রপতি সম্ভাজীনগর, ৬ আগস্ট(আইএএনএস): আগামী সেপ্টেম্বর থেকে ‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করার ঘোষণা দিল…

ByBySandeep Biswas Aug 6, 2026

এসআইআরের নামে কর্নাটকে এক কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

বেঙ্গালুরু, ৬ আগস্ট (আইএএনএস): কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে এক…

ByByNews Desk Aug 6, 2026

টেরিটোরিয়াল আর্মি ‘নাগরিক-সৈনিক’ ধারণার জীবন্ত উদাহরণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): টেরিটোরিয়াল আর্মি (টিএ) ‘নাগরিক-সৈনিক’ ধারণার এক জীবন্ত উদাহরণ এবং দেশের সামরিক শক্তিকে প্রয়োজনে অতিরিক্ত…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top