News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের বহুতল আবাসনে আগুন
Image

মুম্বইয়ের বহুতল আবাসনে আগুন


মুম্বই, ২৭ নভেম্বর (হি.স.) : সোমবার সকালে মুম্বইয়ের একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক দমকল আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

সোমবার সকালে মুম্বইয়ের আগ্রিপাদা থানার কাছে একটি গ্রাউন্ড-প্লাস-২১-তলা আবাসনে আগুন লাগে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দমকলের এক আধিকারিক জানান, সোমবার সকালে আগুন লাগার খবর পেয়ে দমকলের কর্মীরা আবাসনে আসে। তারপর সিঁড়ি দিয়ে আবাসনের মানুষকে নিরাপদে নামানো হয়। পুলিশ জানিয়েছে, মুম্বই সেন্ট্রাল এলাকার আগ্রিপাদা থানার কাছে জাহাঙ্গীর বোমান বেহরাম মার্গের একটি আবাসনে এদিন সকাল ৮.০৭ নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও সিভিল আধিকারিকরা। জলের ট্যাঙ্কার এবং অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে আসে।

Releated Posts

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর ফের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

২০২২-২৩ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন, সংসদে পাস অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): ২০২২-২৩ অর্থবর্ষে সরকারের অতিরিক্ত ব্যয়কে বৈধতা দিতে অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল, ২০২৬-এ অনুমোদন দিল সংসদ। বৃহস্পতিবার…

ByBySandeep Biswas Aug 6, 2026

পিওকে-তে গণতন্ত্র ও উন্নয়নের অভাবেই বাড়ছে অসন্তোষ, জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা টানল প্রতিবেদন

শ্রীনগর, ৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গণতান্ত্রিক অধিকার, বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নের ঘাটতির কারণেই দীর্ঘদিন ধরে জনঅসন্তোষ…

ByByNews Desk Aug 6, 2026

পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে হবে ভারত: এইচ.ডি. কুমারস্বামী

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ভারত শুধু পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির অন্যতম বৃহৎ ভোক্তা নয়, বরং এই প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top