News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফায়ারম্যান ও ড্রাইভার পদে অবিলম্বে নিয়োগের দাবিতে আন্দোলনে চাকুরী প্রার্থীরা
Image

ফায়ারম্যান ও ড্রাইভার পদে অবিলম্বে নিয়োগের দাবিতে আন্দোলনে চাকুরী প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর : ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমারজেন্সি বিভাগে ড্রাইভার এবং অন্যান্য কর্মী নিয়োগের দাবিতে রবিবার সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছেন চাকুরী প্রার্থীরা। তারা জানিয়েছেন ২০২২ সালের ১৪ মে ত্রিপুরা ফায়ার এন্ড এমার্জেন্সি বিভাগের তরফ থেকে ইন্টারভিউ আহবান করা হয়েছিল। সেই ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। অবিলম্বে ফলাফল ঘোষণা করে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করার জোরালো দাবি জানিয়েছেন তারাএদিন ।

চাকুরীপ্রত্যাশীরা আরো জানিয়েছেন,  ড্রাইভার পদে ২৫ টি শূন্যপদ এবং ফায়ার ম্যান পদে ৩০৪ টি শূন্য পদ রয়েছে। প্রায় ১৮০০ চাকুরী প্রার্থী ইন্টারভিউ প্রদান করেছিলেন বলে তারা জানিয়েছেন। এদিন সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে তাদেরকে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন চাকুরী প্রার্থীরা।

তারা দাবি করেন, ফায়ার এন্ড এমার্জেন্সি বিভাগে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ না করায় দপ্তরের কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই দপ্তরের শূন্য পদগুলি পূরণ করা হলে একদিকে যেমন দপ্তরের কাজকর্মের সুবিধা হবে অন্যদিকে বেকাররাও কর্মসংস্থানের সুযোগ পাবে। সার্বিক বিষয়ে বিবেচনা করেই অবিলম্বে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে তারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এদিন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top