News Flash

Image

শুক্রবার বোয়ালিপার ও সৈদবন্দ জিপিতে বিকাশ ভারত সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম) ২৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্প গুলির সাফল্য তুলে ধরতে বিকাশ ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার নিতাইনগর এবং বোয়ালিপারের বিএড কলেজে দুটি জনসভা অনুষ্ঠিত হয়। সভা গুলিতে কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুফল তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের স্থানীয় হিতাধীকারীদের মুখে তাদের প্রকল্প থেকে লাভ করা সুযোগ সুবিধার বিবরণও তুলে ধরা হয়। বিভিন্ন কল্যাণমুখী বিভাগের পরিষেবা দিতে দুটি জনসভায় বিভাগীয় স্টলও খোলা হয়। এতে যোগ্য হিতাধিকারীদেরকে প্রকল্পের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হয়।

এই সংকল্প যাত্রায় বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা জেলায় তাদের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। নিতাইনগরের সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের প্রভারি আধিকারিক টি রউমুন পেইতে এবং জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে অংশ নেন। সভায় ভাষণ দিতে গিয়ে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জানান জেলার ৬২ জিপির সব কয়টি তে এ ধরনের সংকল্প যাত্রার আয়োজন করা হবে। প্রতিদিন দুটি করে জিপিতে সংকল্প যাত্রা চলবে। এই সংকল্পযাত্রা উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর স্টলে বিভিন্ন বিভাগের উপলব্দ পরিষেবার খতিয়ান নিয়ে তথ্য পুস্তিকা পাওয়া যাবে।

জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী সভায় সরকার নির্ধারিত মূল্যে সরকারের কাছে ধান বিক্রি ও কৃষকদেরকে তাদের ফসলের বীমা করার আবেদন জানান। স্বাস্থ্য বিভাগ থেকে শিশুদেরকে টিকা করনের আবেদন জানানো হয়।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top