News Flash

  • Home
  • দেশ
  • নিজেদের ইস্তেহারে কংগ্রেসের প্রকল্প অনুলিপি করেছে বিজেপি : অশোক গেহলট
Image

নিজেদের ইস্তেহারে কংগ্রেসের প্রকল্প অনুলিপি করেছে বিজেপি : অশোক গেহলট

জয়পুর, ২৩ নভেম্বর (হি.স.): বিজেপিকে কটাক্ষ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। বৃহস্পতিবার জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে অশোক গেহলট দাবি করেছেন, নিজেদের ইস্তেহারে কংগ্রেসের প্রকল্প অনুলিপি করেছে বিজেপি। অশোক গেহলট বলেছেন, “আমরা নিজেদের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি তা নিয়ে মানুষ উৎসাহী। বিজেপির ইস্তেহারে মানুষ হতাশ৷”

বিজেপিকে নিশানা করে অশোক গেহলট আরও বলেছেন, “এই লোকেরা যেভাবে ষড়যন্ত্র করে, সম্প্রতি মহাদেব অ্যাপের বিষয়টি সামনে এসেছিল, এবং তারা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে গ্রেফতার করার ষড়যন্ত্র করেছিল…আমি দুঃখিত…মহাদেব অ্যাপ এবং লাল ডায়েরি নিয়ে প্রধানমন্ত্রীকে কথা বলছেন। কোনও সঠিক তদন্ত নেই, কিছুই পোক্ত নয় এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলছেন…তাকে (ভুপেশ বাঘেল) গ্রেফতার করার ষড়যন্ত্র ছিল…ইডি এবং আইটি রাজস্থানে ৫০ বার অভিযান চালিয়েছে, কোনও রাজনীতিবিদ অথবা আমলা কি ধরা পড়েছে?” অশোক গেহলট বলেছেন, ২৫ নভেম্বরের পর বিজেপি রাজস্থানে মুখ দেখাতে পারবে না।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top