News Flash

  • Home
  • খেলা
  • ওড়িশায় জাতীয় ব্যাডমিন্টনে ত্রিপুরার আদ্রিজার সাফল্য
Image

ওড়িশায় জাতীয় ব্যাডমিন্টনে ত্রিপুরার আদ্রিজার সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।।ওড়িশার বলাঙ্গীর শহরে চলছে জাতীয় সাব – জুনিয়র (অনুর্দ্ধ ১৩ বছর) ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বালিকা দের সিঙ্গলস এ ত্রিপুরার অদ্রিজা দে মঙ্গলবার প্রথম রাউন্ডে গোয়ার প্রতিযোগীকে স্ট্রেট সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে এবং তারপর দ্বিতীয় রাউন্ডের খেলায় জম্মু কাশ্মীরের প্রতিযোগীকে স্ট্রেট সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়। বহু বছর পর ত্রিপুরার কোনও ব্যাডমিন্টন খেলোয়াড় জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এই পর্যায়ে এগোতে পেরেছে। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অদ্রিজা দে এবং তার কোচ অনুভা পাল চৌধুরী কে অভিনন্দন জানানো হয়েছে। অদ্রিজার খেলার উন্নতির জন্য অ্যাসোসিয়েশন আরও কিছু পদক্ষেপ নেবে। এদিকে আসামের গুয়াহাটিতে সিনিয়র ব্যাডমিন্টন খেলোয়াড়দের এক মাস ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির চলছে। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়ে সেখানে ত্রিপুরার চারজন খেলোয়াড়কে প্রশিক্ষণ নিতে পাঠিয়েছে। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top