News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাকা বাড়ি নির্মাণের সময়ে পরিকাঠামোর উপর বিশেষ নজর দিতে হবে, সাংবাদিকদের নিয়ে বিপর্যয় মোকাবিলায় কর্মশালায় পশ্চিম জেলা প্রশাসন
Image

পাকা বাড়ি নির্মাণের সময়ে পরিকাঠামোর উপর বিশেষ নজর দিতে হবে, সাংবাদিকদের নিয়ে বিপর্যয় মোকাবিলায় কর্মশালায় পশ্চিম জেলা প্রশাসন

আগরতলা, ২১ নভেম্বর : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে আরও সতর্ক থাকতে হবে। পাকা বাড়ি নির্মাণের সময়ে পরিকাঠামোর উপর বিশেষ নজর দিতে হবে। যাতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রাথমিক ধাক্কা সামাল দিতে সহায়ক ভূমিকা নিতে পারে। এমনিতে সিসমিক জোনের স্পর্শকাতর জায়গায় অবস্থান করছে ত্রিপুরা। এর পাশাপাশি রাজ্যে বিভিন্ন সময়ে বন্যার মতো দুর্যোগও হয়ে থাকে। এজন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতির পাশাপাশি জনসাধারণকেও সতর্ক থাকতে হবে। আজ আগরতলার রাজ্য অতিথিশালায় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আয়োজিত বিপর্যয় মোকাবিলায় কর্মশালায় অতিরিক্ত জেলাশাসক সুভাষচন্দ্র সাহা একথা বলেন। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক ডা. বিশাল কুমার। 

অতিরিক্ত জেলাশাসক আরও জানান, এই কর্মশালার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করা। কর্মশালায় ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট প্রজেক্ট অফিসার ড: শরৎ কুমার দাস বিপর্যয় মোকাবিলায় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের বাস্তুকার সুমিত মজুমদার।

কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ। দুর্যোগ মোকাবিলা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অবহিত করা হয়। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব, নেপালের ভূমিকম্প, কুমারঘাটে উল্টো রথের ঘটনা, জাতীয় সড়কে ভূমিধ্বস, রাজ্যে বিভিন্ন সময়ে সংঘটিত ভূমিকম্প সহ বিভিন্ন বিপর্যয় সম্পর্কিত বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন বিশেষজ্ঞ বক্তাগণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্যে কি কি ধরণের পরিকাঠামো রয়েছে সে নিয়েও আলোকপাত করা হয়। 

উল্লেখ্য, বর্তমানে রাজ্যে দুর্যোগ মোকাবিলায় আধুনিক সরঞ্জাম সহ এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, টিএসআর জওয়ান সহ সবগুলি জেলায় প্রয়োজনীয় ব্যবস্থাপনা রাখা হয়েছে। কর্মশালায় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ৮০ জন সাংবাদিক অংশ নেন।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top