News Flash

  • Home
  • প্রধান খবর
  • বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে তরুণীর মৃতদেহ
Image

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে তরুণীর মৃতদেহ


বর্ধমান, ২১ নভেম্বর (হি.স.): বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাশয় থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে দেহটি জলাশয়ে ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা দেহটি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের জলাশয় থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তরুণীর নাম, পরিচয় কিছুই এখনও জানা যায়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কি না, তা-ও এখনও স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করা হবে সেখানেই।

কী ভাবে তরুণীর মৃত্যু হল, তাঁকে খুন করা হয়েছে, না কি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, জানার চেষ্টা করা হচ্ছে। তরুণীকে মেরে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। অথবা অন্য কোনও ভাবে তরুণীর মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। সব দিক খতিয়ে দেখছে তারা।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, জলাশয়ে তরুণীর মৃতদেহ ভাসছে জানতে পেরে রেজিস্ট্রার বর্ধমান থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ওই তরুণীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোন কর্মী বা পড়ুয়া তিনি নন বলে জানিয়েছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের জলাশয়টির একটি অংশ অসুরক্ষিত। বাইরের রাস্তার দিকের অংশটি খোলা। সে দিক থেকে বিশ্ববিদ্যালয়ে তরুণী ঢুকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, ‘‘আমরা মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছি।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top