News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোতুলপুরে শুভেন্দুর পদযাত্রার অনুমতি দিল হাইকোর্ট
Image

কোতুলপুরে শুভেন্দুর পদযাত্রার অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : কোতুলপুরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা করার অনুমতি দিতে হবে পুলিশ-প্রশাসনকে। সোমবার হাইকোর্ট এ কথা জানিয়েছে। কোতুলপুরে শুভেন্দুর পদযাত্রা হবে ২৫ নভেম্বর।

গত শুক্রবার ১৭ নভেম্বর বাঁকুড়ার কোতুলপুরে শুভেন্দু অধিকারী সভা করবেন বলে ঠিক করেন। কিন্তু পুলিশ-প্রশাসন অনুমতি দেয়নি সেই সভা ও অভিযান করার। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বাঁকুড়ার কোতুলপুরে মোহিনী মোহন ময়দানে বিজয়া সম্মেলনের ডাক দেয় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। কিন্তু সেই সম্মেলনে অনুমতি ছিল না পুলিশ-প্রশাসনের। হাইকোর্টের দ্বারস্থ হয়েও সম্মেলন করার অনুমতি মেলেনি। তাই শুভেন্দু অধিকারী ওই দিন সম্মেলনে যোগ দিতে কোতুলপুরে পৌঁছলেও হাইকোর্ট অনুমতি না দেওয়ায় আর তিনি সম্মেলন স্থলে যাননি।

সেদিনই তিনি ঘোষণা করেন, ১৭ নভেম্বর তিনি কোতুলপুরে কর্মসূচী করবেন। বিরোধী দলনেতার ঘোষণা অনুযায়ী ১৭ নভেম্বরের কর্মসূচির অনুমতি চেয়ে গত ৩ নভেম্বর কোতুলপুর থানায় আবেদন জানায় বিজেপি। কিন্তু পুলিশ-প্রশাসন অনুমতি দেয়নি।

ফের হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু হাইকোর্টে মামলা করে বলেন, ‘আদালত যেদিন বলবে সেদিনই কোতুলপুরে আমরা সভা করব। তবে সভা হবেই। তৃণমূল শত প্ররোচনা করেও সভা আটকাতে পারবে না।’ সোমবার হাইকোর্টের এই মামলার শুনানি ছিল।

শুনানি শেষে বিচারপতি রাজাশেখর মান্থা, শুভেন্দুকে মিছিল করার অনুমতি দেন। সেই সঙ্গে তিনি কোতুলপুর থানার ওসি ও এসডিপিও-কে নির্দেশ দেন যাতে ওই পদযাত্রায় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে। পাশাপাশি, অনুমতিও দিতে হবে।

Releated Posts

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০১৮ সালের হামলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-এর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানায়…

ByByNews Desk Jun 10, 2026

স্বাধীনতা-পরবর্তী ভারতের এক যুগান্তকারী অধ্যায় মোদির শাসনকাল: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাসে ১০ জুন একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top