News Flash

  • Home
  • দেশ
  • বীরভূমে গাছ থেকে উদ্ধার দুই নাবালকের ঝুলন্ত দেহ
Image

বীরভূমে গাছ থেকে উদ্ধার দুই নাবালকের ঝুলন্ত দেহ

সিউড়ি, ১৯ নভেম্বর (হি. স.) : বীরভূমের সিউড়ি থানার মল্লিকগুন বাইপাসের কাছে গাছ থেকে উদ্ধার দুই নাবালকের ঝুলন্ত দেহ। রবিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত্যুর কারন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, মৃতদের একজনের নাম সঞ্জয় ঘোষ। বয়স ১৮ বছর। অপরজন সাধু কাহার। তার বয়স ১৫ বছর। সিউড়ি থানার অন্তর্গত মল্লিকগুনের বাসিন্দা তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরাবর একইসঙ্গে থাকত দুই নাবালক। দিনভর নেশা করত বলে অভিযোগ। রবিবার সকালে বাড়ি থেকে বের হয় দুই নাবালক। তার পর দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি তাঁরা। পরিবারের লোকেরা খোঁজখবর শুরু করে। সেই সময় এলাকার একটি গাছে মেলে দুই নাবালকের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top