News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির বিক্ষোভের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার চিকিৎসককে মারধরে অভিযুক্ত
Image

বিজেপির বিক্ষোভের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার চিকিৎসককে মারধরে অভিযুক্ত


নদিয়া, ১৮ নভেম্বর (হি.স.): শুক্রবারই নদিয়া জেলায় চাঁদার দাবিতে, সরকারি হাসপাতালের চিকিৎসককে মারধরের মতো গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসে। এরপরেই দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপি। মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।

গত রবিবার শান্তিপুর থেকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে যোগ দিতে আসার সময় ফুলিয়া ঘোষ পাড়ায় চাঁদা আদায়কারীদের হাতে আক্রান্ত হন এক চিকিৎসক সুজন দাস। সেই ঘটনায় শান্তিপুর থানায় আক্রান্ত চিকিৎসক অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাতে ঘটনায় মূল অভিযুক্তকে ফুলিয়া থেকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। শনিবার ধৃতকে রাণাঘাট আদালতে তোলা হয়।

দোষীকে গ্রেফতারের দাবিতে শুক্রবার বিক্ষোভ চলাকালীন, পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড উল্টে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। নদিয়ার শান্তিপুরে চাঁদার দাবিতে চিকিৎসককে মারধরের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিক্ষোভের চব্বিশ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top