News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতালে এমন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা উচিত যাতে হাসপাতাল সম্পর্কে কোন ভয় না থাকে : রাজ্যপাল
Image

হাসপাতালে এমন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা উচিত যাতে হাসপাতাল সম্পর্কে কোন ভয় না থাকে : রাজ্যপাল

আগরতলা, ১৬ নভেম্বর : হাসপাতালে এমন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা উচিত যাতে হাসপাতাল সম্পর্কে কোন ভয় না থাকে। আজ বৃহস্পতিবার এজিএমসি ও জিবিপি পরিদর্শনে গিয়ে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। 

আজ সকালে রাজ্যপাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল পরিদর্শন করেন। তাঁকে হাসপাতালে স্বাগত জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর, এজিএমসি’র প্রিন্সিপাল ডা. অনুপ সাহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সুপ্রিয় মল্লিক, জিবি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার প্রমুখ। পরিদর্শনের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জিবিপি হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং এই বিভাগগুলিতে যেসমস্ত সুযোগ সুবিধা রয়েছে তা খতিয়ে দেখেন। 

হাসপাতাল পরিদর্শন করে রাজ্যপাল জানান, এটি অধিক সুবিধা সম্পর্কযুক্ত একটি রেফারেল হাসপাতাল এবং এই হাসপাতালের সুযোগ সুবিধা সবার কাছেই যাওয়া উচিত। তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলিও তাদের রোগীদের সরকারি হাসপাতালে রেফার করছে। যদি ছোটখাটো বিষয়গুলির দিকেও নজর দেওয়া হয় তবে সরকারি হাসপাতালগুলির সুনাম বৃদ্ধি পাবে। 

রাজ্যপাল বলেন, হাসপাতালে এমন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা উচিত যাতে হাসপাতাল সম্পর্কে কোন ভয় না থাকে। তাছাড়াও রাজ্যপাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের সুযোগ সুবিধা সম্পর্কেও খোঁজ খবর নেন।

মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লুএজিএমসি’র কাউন্সিল রুমে স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা, এজিএমসি’র প্রিন্সিপাল, কলেজ স্টাফ, জিবি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে এজিএমসি’র প্রিন্সিপাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা, এমবিবি ও পিজি কোর্সের আসন ইত্যাদি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। 

রাজ্যপাল সেবামূলক দৃষ্টিভঙ্গী নিয়ে রোগীদের চিকিৎসা করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলিতে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হলে লোকজন বেসরকারি হাসপাতালমুখী হবেন না। বৈঠকে এজিএমসি ও জিবি হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা রাজ্যপালকে সম্বর্ধনা জানান।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top