ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল। আগামী ১৮ ও ১৯ নভেম্বর নিউ দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন আয়োজিত জাতীয় সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা রাজ্য থেকে ১৪ সদস্য বিশিষ্ট ত্রিপুরা ক্যারাটে দল অংশ নিতে যাচ্ছে। রাজ্য দলের খেলোয়াররা হলো: কাশনী কর, অপেক্সা সাহা, অগ্রিমা ভট্টাচার্য, মৃন্ময়ী সূত্রধর, দাস, শিবদৃতা রায়, সমর্পিতা দেব, সঞ্চালী রায়, রাজদীপ সিং, ত্রিনা দেবনাথ, অভিলাষা দেববর্মা, সায়ন সাহা, শিবরাম গৌড় টিম কোচ, বাপন চক্রবর্তী টিম কোচ কাম ম্যানেজার। ইতোমধ্যে রাজ্য দল রেলপথে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। রাজ্য সংস্থার তরফ থেকে অংশগ্রহণকারী খেলোয়ারদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। সংস্থা থেকে এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

দিল্লিতে সাব-জুনিয়র ক্যারাটে অংশ নিতে যাচ্ছে রাজ্যদল
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















