News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশ এখন আর বীমারু রাজ্য নয়, উন্নয়নের পথে এগিয়ে চলেছে : জে পি নাড্ডা
Image

মধ্যপ্রদেশ এখন আর বীমারু রাজ্য নয়, উন্নয়নের পথে এগিয়ে চলেছে : জে পি নাড্ডা

রতলাম, ১৪ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ এখন আর বীমারু রাজ্য নয়, বরং উন্নয়নশীল রাজ্যে উন্নীত হয়েছে এবং উন্নয়নের পথে এগিয়ে চলেছে। খুশি ব্যক্ত করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার মধ্যপ্রদেশের রতলাম জেলার আলোট বিধানসভা এলাকায় আয়োজিত এক জনসভায় নাড্ডা বলেছেন, আগামী ১৭ নভেম্বর আপনারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তা শুধুমাত্র বিধায়ক বানানোর জন্য নয়, আপনাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। নাড্ডা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আমাদের বিজেপি সরকার এখানে (মধ্যপ্রদেশ) নীতিগত পরিবর্তন এনে তৃণমূলস্তরে কাজ করেছে।”

নাড্ডা এদিন জোর দিয়ে বলেছেন, “আপনারা কংগ্রেসকে ভালো করে চিনে নিন, তাঁরা নতুন আঙ্গিকে আসে। কংগ্রেস মানে দুর্নীতি, অসদাচরণ, ব্যভিচার, উন্নয়নহীন সমাজ, ধ্বংসাত্মক নীতি এবং স্বজনপ্রীতি। যেখানে বিজেপি মানে উন্নয়ন, প্রগতি, জনগণের সরকার, উপকারী সরকার।” নাড্ডা আরও বলেছেন, “কংগ্রেস অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারি, টুজি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, সাবমেরিন কেলেঙ্কারি, চাল কেলেঙ্কারি করেছে। কংগ্রেসের একটা মডেল রয়েছে – সেটা হল নিখোঁজ মডেল। রাস্তা নিখোঁজ, বিদ্যুৎ নিখোঁজ, আবাসন প্রকল্প নিখোঁজ, প্রতিটি ঘরে ঘরে জল ও উন্নয়ন সম্পূর্ণ অনুপস্থিত।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top