News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিশু দিবসে প্যালেস্টাইনের শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান কেরলের মুখ্যমন্ত্রীর
Image

শিশু দিবসে প্যালেস্টাইনের শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান কেরলের মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ১৪ নভেম্বর (হি.স.) : শিশু দিবসে প্যালেস্টাইনের শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

মঙ্গলবার ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শিশুদের অধিকার রক্ষার জন্য সরকারের দায়িত্বের উপর জোর দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনের শিশুদের দুর্দশা সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনকে স্মরণ করে শিশু দিবস উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট করেন কেরলের মুখ্যমন্ত্রী। পোস্টের মাধ্যমে যুদ্ধের মধ্যে প্যালেস্টাইনের শিশুদের যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেই বিষয়টি তিনি এদিন তুলে ধরেন। তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের পুনর্বাসনের সুবিধার্থে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top