News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশির সুড়ঙ্গে তৃতীয় দিনেও ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
Image

উত্তরকাশির সুড়ঙ্গে তৃতীয় দিনেও ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

উত্তরকাশি, ১৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সিল্কিয়ারা সুড়ঙ্গে তৃতীয় দিনেও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। উত্তরকাশির জেলাশাসক অভিষেক রুহেলা বলেছেন, “সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক নিরাপদে রয়েছেন এবং তাঁদের পাইপ করে খাবার এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।” সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য অনুভূমিক ড্রিলিং করার জন্য আউগার মেশিনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রস্তুত করেছেন আধিকারিকরা।

গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা। মঙ্গলবার সকালেও বিশেষ তৎপরতা দেখা যায়। পাবলিক রিলেশন অফিসার জি এল নাথ বলেছেন, “আশা করছি খুব শীঘ্রই আমরা টানেলের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধার করতে পারব। আমি স্থানীয় নেতা এবং অন্যদের এখানে না আসার জন্য অনুরোধ করব, কারণ এটি উদ্ধার অভিযানে আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করছে।” এদিকে, উত্তরকাশি টানেল দুর্ঘটনার তদন্তের জন্য ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উত্তরাখণ্ড সরকার। এই কমিটিই সুড়ঙ্গ ভেঙে পড়ার কারণ তদন্ত করে দেখবে।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top