News Flash

  • Home
  • খেলা
  • ফিলিপাইন্সে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে ৭০টি সোনা সহ ২১৫ পদকে শীর্ষে ভারত
Image

ফিলিপাইন্সে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে ৭০টি সোনা সহ ২১৫ পদকে শীর্ষে ভারত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। নজীর গড়লো ভারত। ফিলিপিন্সে অনুষ্টিত এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। রবিবার শেষ হয় আসর। তাতে একমাত্র দেশ হিসাবে ২০০ এর বেশী পদক জয় করে ভারত। চীন, জাপান, স্বাগতিক দেশ ফিলিপিন্সকে পেছনে ফেলে ওই দেশে বিজয় পতাকা উড়ালেন ভারতীয় অ্যাথলিট-‌রা। ওই দেশের ট্র‌্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে ৭০ টি স্বর্ণপদক ৬৩ টি রৌপ্য পদক সহ ২১৫ টি পদক জয় করেন ভারতীয় অ্যাথলিট-‌রা। ৫৮ টি স্বর্ণ পদক, ২৫ টি রৌপ্য পদক সহ ১০১ টি পদক জয় করে জাপান দ্বিতীয় স্থানে,স্বাগতিক ফিলিপিন্স ৪২ টি স্বর্ণ পদক,৪১ টি রৌপ্য সহ ১১৮ টি পদক নিয়ে তৃতীয় স্থানে, ৪০ টি স্বর্ণ ,৩২ টি রৌপ্য সহ ৯৮ টি পদক নিয়ে চীন চতুর্থ স্থানে এবং ২৯ টি স্বর্ণ , ৪১ টি রৌপ্য সহ ৯৯ টি পদক নিয়ে মানয়েশিয়া পঞ্চম স্থান দখল করে। রবিবার শেষ দিনে ৫০ বছর উর্ধ্ব বিভাগে  ত্রিপুরার তপন শীল ৪x‌১০০ মিটার রিলেতে চতুর্থ, ৬০ বছর উর্ধ্ব বিভাগে জবা পাল দত্ত ৪x‌৪০০ মিটার রিলেতে চতুর্থ এবং ৫০ উর্ধ্ব বিভাগে অর্চনা বনিক ত্রিপল জাম্পে চতুর্থ স্থান দখল করে। এদিকে আসরে ত্রিপুরার অ্যাথলিটদের মধ্যে দেশকে স্বর্ণ পদক এনে দিয়েছিলেন ১৫০০ মিটার দৌড়ে মিতালী দেবনাথ, ৮০ মিটার হার্ডেলসে শেফালি বর্ধন। এছাড়া রৌপ্য পদক জয় করেন লং জাম্পে অর্চনা বনিক, ৮০০ মিটার দৌড়ে মিতালা দেবনাথ, পোল ভল্টে মমতা দেবনাথ। ব্রোঞ্জ পদক জয় করেন ৩০০০ মিটার ত্রিপল জাম্পে বিপ্লব মজুমদার। লাকি রায় পায়ে চোট পাওয়ায় শেষ পর্যন্ত আর নামতে পারেননি ট্র‌্যাত অ্যান্ড ফিল্ডে। নতুবা দেশ আরও একটি বেশী পদক পেতো বলে মনে করছেন রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সংস্থার কর্তারা। পদক জয়ী অ্যাথলিটদেরও শুভেচ্ছা জানান  রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সংস্থার কর্তারা। ১৮ নভেম্বর রাজ্যে ফিরবেন অ্যাথলিট-‌রা।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top