News Flash

  • Home
  • প্রধান খবর
  • যাদের নিজের গ্যারান্টি নেই, তারা কী গ্যারান্টি দেবে ; প্রশ্ন অমিত শাহের
Image

যাদের নিজের গ্যারান্টি নেই, তারা কী গ্যারান্টি দেবে ; প্রশ্ন অমিত শাহের

বিদিশা, ১৩ নভেম্বর (হি.স.) : “যাদের নিজেদের গ্যারেন্টি নেই তারা আবার কী গ্যারেন্টি দেবে”, বলে সোমবার কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোমবার বিদিশা জেলার সিরঞ্জে একটি জনসভায় ভাষণে একথা বলেন। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি এদিন জনসভায় বক্তৃতা দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেসের মানুষরা মধ্যপ্রদেশের কোনো উপকার করতে পারবে না। কংগ্রেস মাত্র পাঁচটি নতুন গ্যারেন্টি এনেছে। তিনি বলেন, যাদের নিজের কোনও নিশ্চয়তা নেই, তারা আবার কী গ্যারেন্টি দেবে? তিনি আরও বলেন, আমি কমলনাথকে জিজ্ঞেস করতে এসেছি যে ইউপিএ সরকার ১০ বছর কেন্দ্রে ক্ষমতায় ছিল। বলুন তো মধ্যপ্রদেশকে কত টাকা তারা দিয়েছিল? কংগ্রেস সরকারের অধীনে মধ্যপ্রদেশে কোনো উন্নয়ন হয়নি। অসুস্থ রাজ্য মধ্যপ্রদেশকে উন্নয়নের পথে নিয়ে গেল বিজেপি সরকার। আবারও আপনারা সবাই ডাবল ইঞ্জিন সরকারকে নির্বাচন করুন এবং রাজ্যের উন্নয়ন করুন।

অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করুন, আমরা মধ্যপ্রদেশকে সেরা রাজ্যে পরিণত করব। যারা ছেলে-মেয়ের জন্য রাজনীতিতে এসেছেন, তারা কি দেশের কোনো উপকার করবেন? একদিকে, কংগ্রেস দল যারা শুধু পরিবারবাদকে প্রচার করছে, অন্যদিকে, বিজেপির লক্ষ্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশকে সুরক্ষিত করা। নয় বছরে মোদী যা বলেছেন তাই করেছেন বলেও এদিন জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

বিজেপি তার ১৮ বছরের শাসনে অসুস্থ রাজ্যকে একটি উন্নত রাজ্যে পরিণত করেছে। এখন আরও পাঁচ বছর সময় পেলে এই রাজ্যকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যের মধ্যে নিয়ে আসবে বিজেপি।

Releated Posts

এসআইআর-সহ সব সিদ্ধান্ত সর্বসম্মত, নির্বাচন কমিশনারদের মতপার্থক্যের প্রতিবেদন খারিজ ইসিআই-এর

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের (ইসিআই) দুই নির্বাচন কমিশনার একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে নথিভুক্তভাবে আপত্তি জানিয়েছিলেন—একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের…

ByByNews Desk Sep 23, 2026

ইসিআই-এর মতপার্থক্য নিয়ে বিতর্ক: কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা ও এসআইআর স্থগিতের দাবি চিদম্বরমের

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর কংগ্রেসের…

ByByNews Desk Sep 23, 2026

প্রতিরক্ষা উৎপাদনে রেকর্ড, ১.৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল ভারতের উৎপাদন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, দেশীয়করণ এবং আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন গতি দেখা দিয়েছে। ২০২৫-২৬…

ByByNews Desk Sep 23, 2026

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026
Scroll to Top