News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এশিয়ান ১৬ ও আন্ডার র‍্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন খেলাধুলা জীবনের স্বপ্ন ও লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ গ্রহণে সহায়তা করে : রাজ্যপাল
Image

এশিয়ান ১৬ ও আন্ডার র‍্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন খেলাধুলা জীবনের স্বপ্ন ও লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ গ্রহণে সহায়তা করে : রাজ্যপাল

আগরতলা, ১২ নভেম্বর: খেলাধুলা জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। খেলাধুলা আমাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। তাছাড়াও খেলাধুলা জীবনের স্বপ্ন ও লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ গ্রহণে সহায়তা করে। আজ সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আগরতলা মালঞ্চ নিবাস সংলগ্ন স্টেট টেনিস কমপ্লেক্সে এশিয়ান ১৬ ও আন্ডার র্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন করে একথা বলেন।

ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করে রাজ্যপাল শ্রী নান্নু অংশগ্রহণকারী খেলোয়াড়দের

উদ্দেশ্যে বলেন, তারা যেন তাদের স্বপ্ন পূরণে আপ্রাণ চেষ্টা করে। রাজ্যপাল আশা প্রকাশ করেন তারা একদিন বড় ক্রীড়া আসরে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে ও আমাদের গর্বিত করবে। এই প্রতিযোগিতার আয়োজন করায় তিনি ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। পরে তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। প্রতিযোগিতায় নেপালের খেলোয়াড়রাও অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী রাজাপালের সচিব ইউ কে চাকমা, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বিধান রায়, সহ সভাপতি প্রণব চৌধুরী প্রমুখ।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top