News Flash

Image

রাতের আঁধারে দুটি মসজিদের চোরের হানা

আগরতলা, ১১ নভেম্বর : গতকাল  গভীর রাতে কৈলাসহর গৌরনগর এলাকা থেকে দুটি মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়  চোরের দল ।

প্রাপ্ত সংবাদে জানা যায় যে, গতকাল গভীর রাতে গৌরনগর জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে নগদ অর্থ হাতিয়ে নেয়  চোর আনুমানিক প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । সে অন্যদিকে গতকাল গভীর রাতেই গৌরনগর পল্টি বাজার এলাকায় অবস্থিত একটি মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে নগদ অর্থ হাতিয়ে নেয় ।আজ সকাল বেলা স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করলে উনারা হতভম্ব হয়ে পড়েন। তারপর গৌরনগর জামে মসজিদের সিসিটিভির ফুটেজ দেখে মসজিদ পরিচালন কমিটি চোরটিকে শনাক্ত করতে পারেন। তার নাম বাবুল মিয়া ।বাড়ি বাবুরবাজার যুবরাজনগর এলাকায়।  সে বিভিন্ন ধরনের নেশা সেবন করে বলেও জানা যায় ।

উল্লেখ থাকে যে বিগত কয়েকদিন পূর্বে বাবুল মিয়া, গৌরনগর জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায় গতকাল সে আবার উক্ত ঘটনার পুনরাবৃত্তি করে স্থানীয়দের অভিযোগ ।সেই দুটি মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়।  খবর পাঠানো হয় কৈলাশহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার ইন্সপেক্টর মিকেলা ডারলঙের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এসে উক্ত ঘটনার তদন্ত শুরু করেন। বলাবাহুলযে গৌরনগর পল্টি বাজার এলাকায় অবস্থিত মসজিদের নাকের ডকায় রয়েছে জেলা পুলিশ সুপারের অফিস ।

স্থানীয়দের মতে জেলা পুলিশ সুপারের অফিস পাশে থাকার পরেও কিভাবে সেই চুরি কান্ড সংগঠিত করতে পারল সেই চোর সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাশহর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top