News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট পুলিশের তদন্ত সাপেক্ষে আটক করা হয়েছে তিন চোরকে
Image

কুমারঘাট পুলিশের তদন্ত সাপেক্ষে আটক করা হয়েছে তিন চোরকে

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১০ নভেম্বর : কুমারঘাট পুলিশের তদন্ত সাপেক্ষে আটক করা হয়েছে তিন চোরকে। কুমারঘাট মহকুমায় চুরির উপদ্রব যেন দিন দিন বেড়েই চলেছে ৷

 কুমারঘাট মহকুমার উত্তর পাবিয়াচড়া এলাকার জনৈক ই- রিক্সা মালিকের বাড়ি থেকে ই-রিক্সা  ব্যাটারি নিয়ে পালিয়ে যায় এক চোর। এই ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর বৃহস্পতিবার।ই- রিক্সা  মালিক মণীন্দ্র দাস সে বিষয়ে কুমারঘাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগমূলে কুমারঘাট এর পুলিশ তদন্ত শুরু করে ৷
 তদন্তে আটক করে উত্তর পাবিয়াছড়ার বাসিন্দা স্বপন সরকারের ছেলে সঞ্জয় সরকারকে। জিজ্ঞাসাবাদ চালিয়ে সঞ্জয়ের স্বীকারোক্তি অনুসারে কুমারঘাট টিআরটিসি মোটর এর পার্শ্ববর্তী বাড়ি মিন্টু দেবনাথের ছেলে রাজেশ দেবনাথ এর নাম উঠে আসে। কুমারঘাট থানার ওসি শংকর সাহার নেতৃত্বে সাব ইন্সপেক্টর সদ্ধভ্রমণ দেববর্মা ও এএসআই অজিত দেববর্মা সহ  পুলিশ ও টিএসআর বাহিনীরা কুমারঘাট মোটর স্ট্যান্ডের রাজেশ দেবনাথ এর বাড়িতে তদন্ত চালায়৷
 সেখান থেকে উদ্ধার হয় ৭৫টি ব্যাটারি, ২ টি মোটরসাইকেল এবং ক্যাশ ১ লক্ষ ৯৪ হাজার টাকা৷ এই দুই চোরের স্বীকারোক্তিতে ধরা হয় কুমারঘাট এসডিএম অফিস সংলগ্ন বসবাসকারী শুভেন্দু দেব কে। বড় ধরনের চুরি কাণ্ডেও তাদের নাম যে জড়িয়ে থাকছে না সেদিকে নিশ্চিত নয় কুমারঘাট থানার পুলিশ৷ সেই তিন চুরের বিরুদ্ধে একটি মামলাও নেয়া হয় ৭০/ ২০২৩. সেকশন ৩৮০/ ৪৪৭/ ৪১১/ ৩৪ আইপিসি ৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top