News Flash

Image

কাঁকসায় বন্ধ কারখানায় সশস্ত্র ডাকাতি

দুর্গাপুর, ৯ নভেম্বর (হি.স.) : ফের বন্ধ কারখানায় সশস্ত্র ডাকাতি। নিরাপত্তারক্ষীদের গাছে বেঁধে, সিসিটিভি ভেঙে বন্ধ কারখানায় কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুস্কৃতীদের দল। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়াল কাঁকসা জঙ্গলমহলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় জানা গেছে, কাঁকসার সুন্দিয়াড়া এলাকায় রয়েছে বন্ধ কারখানাটি। একসময় ঠান্ডা পানীয় তৈরী হত। বছর কয়েক আগে সেটি বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ ২৫ জনের একটি দুস্কৃতী দল হানা দেয় বলে অভিযোগ। সি়ড়ি দিয়ে কারখানার ভেতর ঢোকে। তারপর ভেতরে বেশ কয়েকটি সিসিটিভি এবং কারখানার ভেতর বেশ কয়েকটি সিসিটিভি নষ্ট করে দেয়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মরত একজন বন্দুকধারী সহ ৩ নিরাপত্তারক্ষীকে গাছে বেঁধে রাখে। তাদের মারধোর করা হয়। তারপর লুটপাঠ চালায়। ১০টি জেনারেটর, ৪টি হেভি মোটর, বেশ কিছু পাইপ সহ প্রায় ২লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় ডাকাত দল। নিরাপত্তারক্ষীরা ফোন করে কারখানা কর্তৃপক্ষকে এই ডাকাতির ঘটনার খবর দেয়। কারখানা কর্তৃপক্ষ খবর দেয় কাঁকসা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা রক্ষীদের উদ্ধার করে। ঘটনার তদন্ত নেমেছে কাঁকসা থানার পুলিশ। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top