News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে দেশের হয়ে ত্রিপুরার বিপ্লবেরও পদক জয়
Image

এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে দেশের হয়ে ত্রিপুরার বিপ্লবেরও পদক জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। ত্রিপুরার অ্যাথলেটের হাত ধরে আরও একটি পদক পেলো ভারত। এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ফিলিপাইন্সের টারল্যাকের ক্যাপাসে, নিউ ক্লার্ক সিটিতে বুধবার থেকে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক এই অ্যাথলেটিক্স আসর শুরু হয়েছে। আন্তর্জাতিক এই আসর থেকে প্রথম দিনেই একটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক দেশকে উপহার দেওয়ার পর আজ দ্বিতীয় দিনে আরেকটি পদক এলো ভারতের ঝুলিতে। পুরুষ বিভাগে ৩৫ থেকে ৩৯ বছর গ্রুপে ৩০০০ মিটার ট্রিপল চেজে ত্রিপুরার বিপ্লব মজুমদার তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পেয়েছে। উল্লেখ্য বুধবার ফিলিপাইন্সের ক্যাপাসে নিউক্লার্ক সিটিতে প্রতিযোগিতার প্রথম দিনে ত্রিপুরার মিতালী দেবনাথ মহিলাদের ৫০ থেকে ৫৪ বছর গ্রুপে ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং ৮০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতে দেশের সঙ্গে ত্রিপুরার নামও উজ্জ্বল করেছেন। এছাড়া, রাজ্যের অপর এক লেট অর্চনা বণিক ৫০ থেকে ৫৪ বছর বয়স গ্রুপে মহিলা বিভাগে লং জাম্পে রৌপ্য পদক জিতেছেন। উল্লেখ্য, প্রথম দিনের প্রতিযোগিতায় ৩৫ থেকে ৪০ বছর বয়স গ্রুপে মহিলা বিভাগে মমতা নাথ লং জাম্পে পঞ্চম স্থান, লাকি রায় ৮০০ মিটার দৌড়ে চতুর্থ স্থান, ৫০ থেকে ৫৪ বছর গ্রুপে পুরুষ বিভাগে তপন শীল লং জ্যাম্পে সপ্তম স্থান, ৬০ থেকে ৬৪ বছর বয়স গ্রুপে মহিলা বিভাগে জবা পাল দত্ত লং জাম্পে পঞ্চম এবং কবিতা দাস ষষ্ঠ স্থান অর্জন করেছেন। পদক জয় না হলেও তাদের এই সাফল্য অনেকটা প্রত্যাশার বাতাবরণ তৈরি করেছে। বলা বাহুল্য ১২ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার অবশিষ্ট দিনগুলোতে ত্রিপুরার অ্যাথলেটরা ভারতের হয়ে আরও পদক জয় করবেন বলে আশাবাদী।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top