News Flash

  • Home
  • দেশ
  • আশুতোষ ট্যান্ডনের প্রয়াণে শোক প্রকাশ যোগী আদিত্যনাথের
Image

আশুতোষ ট্যান্ডনের প্রয়াণে শোক প্রকাশ যোগী আদিত্যনাথের

লখনউ, ৯ নভেম্বর (হি.স.) : প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা লখনউ পূর্ব বিধানসভার বিধায়ক আশুতোষ ট্যান্ডন। বৃহস্পতিবার সকালে লখনউয়ের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আশুতোষ ট্যান্ডন ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যোগী সরকারের মন্ত্রী ছিলেন। এদিন যোগী এক্স হ্যান্ডেলে লেখেন, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং লখনউ পূর্বের বিধায়ক আশুতোষ ট্যান্ডন ‘গোপালজি’র মৃত্যু খুবই দুঃখজনক। তিনি একজন জনপ্রিয়, পরিশ্রমী ও দক্ষ রাজনীতিবিদ হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রভু শ্রী রামের কাছে প্রার্থণা যে, প্রিয় সাধককে তাঁর পায়ের কাছে স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অসীম দুঃখ সহ্য করার শক্তি দিন। শান্তি।

প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল লালজি ট্যান্ডনের ছেলে আশুতোষ ট্যান্ডন ২০১৩ সালে লখনউ পূর্ব আসন থেকে উপনির্বাচনে জিতে বিধানসভায় পৌঁছেছিলেন। এর আগে ২০১২ সালের নির্বাচনে আশুতোষ লখনউ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি এই নির্বাচনে হেরেছিলেন। আশুতোষ ট্যান্ডন যোগী সরকারের প্রথম মেয়াদে নগর উন্নয়নের ক্যাবিনেট মন্ত্রী এবং চিকিৎসা শিক্ষার ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আশুতোষ ট্যান্ডন। লখনউয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top