News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ, উত্তপ্ত এলাকা
Image

অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরির অভিযোগ, উত্তপ্ত এলাকা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ নভেম্বর : উনকোটি জেলার গৌরনগর ব্লক এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ডাল চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গৌরনগর  সফরিকান্দি ৬ নং ওয়ার্ড এলাকার ১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে চাল ডাল চুরির অভিযোগ এনে গৌরনগর  সিডিপিও অফিসের দ্বারস্থ হলেন  এলাকাবাসী।

প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে।  সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাইদুন নেসা।

এলাকাবাসীদের অভিযোগ সাইদুন নেসা চার তারিখ সকাল বেলা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ২০ কেজি ৭০০ গ্রাম চাল চুরি করে আনেন । সেই চুরি করা চাল ওই এলাকার ওই একটি বাড়িতে রাখেন। এলাকাবাসীদের ঘটনাটি নজরে আসলে উনারা গিয়ে তার প্রতিবাদ করেন । একপ্রকার হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী ।

 পরবর্তী সময় ইরানি থানার খবর পাঠালে পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত শুরু করে।অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ ,সেই চুরি কাণ্ডের পেছনে হাত রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা এবং সহায়িকার ছেলের । তাই সুষ্ঠু বিচারের দাবিতে আজ গৌরনগর সিডিপিও অফিসে  একটি লিখিত  অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। পাশাপাশি এলাকাবাসী শুধু সিডিপিওকে অভিযোগ জানিয়ে থেমে থাকেননি,উনারা কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ,ঊনকোটি জেলার জেলা শাসক রাজীব দত্ত এবং আইসিডিএস এর ডিরেক্টরের কাছেও ওনারা অভিযোগ জানান । অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তক্রমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top