News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেপাল : ভূমিকম্পে ‍জাজারকোটে ভেঙে পড়েছে ১০ হাজার ঘরবাড়ি, বাস্তুচ্যুত ৬৭ হাজার মানুষ
Image

নেপাল : ভূমিকম্পে ‍জাজারকোটে ভেঙে পড়েছে ১০ হাজার ঘরবাড়ি, বাস্তুচ্যুত ৬৭ হাজার মানুষ

কাঠমান্ডু, ৮ নভেম্বর (হি.স.) : গত শুক্রবার মধ্যরাতে নেপালে ভূমিকম্পের জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেছে সরকার । এতে প্রায় ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

৩ নভেম্বর রাতে স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটেরিখটার স্কেলে ৬.৪ মাত্রায় হওয়া ভূমিকম্পে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। জাজারকোটে জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ভেরী পৌরসভা এলাকায় ২,৫৪০টি বাড়ি, নালগড় পৌরসভায় ২,৩১৫ টি বাড়ি, চেদাগড় পৌরসভায় ১,৯৪৫ টি বাড়ি, বেরেকোট গ্রাম পৌরসভায় ১,৪৩৫ টি, কুশ পৌরসভায় ১,৮৪৩টি, জুনিচাঁদ গাওপালিকায় ৬৩৪ টি ও শিবালয় গাঁওপালিকায় ৪৮ টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাজারকোট জেলা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কারণে ‍৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে জাজারকোটে। জাজারকোট জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় ভূমিকম্পে প্রায় ১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২৪ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে জাজারকোটে নিহত ১০১ জনের মধ্যে ৫৩ জন শিশু।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top