News Flash

  • Home
  • দেশ
  • বক্সিরহাটে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে আটক স্বামী
Image

বক্সিরহাটে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে আটক স্বামী

বক্সিরহাট, ৪ নভেম্বর (হি.স.) : কোচবিহারের তুফানগঞ্জ-২ এর মহিষকুচি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পলিকা এলাকায় স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে। জানা গেছে, জখম ওই মহিলার নাম অঞ্জলি বর্মন (৩৪)। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ধারাল অস্ত্র সহ অভিযুক্তকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী অখিল বর্মনের সঙ্গে অশান্তি হত অঞ্জলিদেবীর। জমিতে ধান কাটার উদ্দেশ্যে গতকাল বাজার থেকে নতুন দা কিনে নিয়ে আসেন অখিলবাবু। তবে অন্যদিনের মতো এদিনও দু’জনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। ঘটনার জেরে ঘরে থাকা দা দিয়ে অঞ্জলিদেবীর মাথায় ও হাতে এলোপাথাড়ি কোপ দেওয়ার অভিযোগ ওঠে অখিলবাবুর বিরুদ্ধে। জখম অবস্থায় অঞ্জলিদেবী চিৎকার শুরু করলে সেখানে ছুটে আসেন আশেপাশের লোকজন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অঞ্জলিদেবীকে উদ্ধার করে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধারাল অস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top