News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবছরের মত এবছরও সংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন তেলিয়ামুড়ার বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের
Image

প্রতিবছরের মত এবছরও সংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন তেলিয়ামুড়ার বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের

তেলিয়ামুড়া, ৪ নভেম্বর: সামাজিক কর্মসূচির পাশাপাশি সংস্কৃতি জগৎকে উৎসাহিত করতে প্রতিবছরের মত এবছরও বিশাল আয়োজন করছে তেলিয়ামুড়ার বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইউথ ক্লাব।

রাজ্যের সংগীত প্রেমী ও শিল্পীদের আনন্দ দেওয়া এবং উৎসাহিত করার জন্য তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে মেগা সাংস্কৃতিক সন্ধ্যা। প্রতি বছরই এই ক্লাব দেশের নামকরা ও উদীয়মান শিল্পী দের দ্বারা সংগীত সন্ধ্যার আয়োজন করে থাকে। এবছর দুর্গোৎসব কেন্দ্র করে এক মেগা কনসার্ট  এর করা হয়। থাকছে রাজ্যে এই  প্রথম বারের মত  সংগীত কনসার্ট  করতে  নন্দী সিস্টার্স এবং তার ব্যান্ড। আর এই কনসার্ট হচ্ছে তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে। 

তেলিয়ামুড়া বনেদি ক্লাব গুলোর মধ্যে অন্যতম   প্রোগ্রেসিভ ইউথ ক্লাব প্রতি বছরই দূর্গা পুজাকে কেন্দ্র করে বিজয়া দশমীর পর এবং দ্বিপাবলীর মাঝের সময়ে মেগা সংগীত কনসার্ট বা  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকে। এবছরও এর ব্যতিক্রম হচ্ছেনা। এবছরও ভারতের নামকারা শিল্পী দ্বারা  একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল তথা ৫ ই নভেম্বর রবিবার  সন্ধ্যায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। এই অনুষ্ঠান কে সামনে রেখে রবিবার সন্ধ্যায় প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের প্রস্তুতি চলছে জোর কদমে । মঞ্চ তৈরী  থেকে শুরু করে আলোকসজ্জায় থাকছে ত্রিপুরা রাজ্যের নামকরা ডেকোরেটর গন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top