News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার অশ্বিনীকুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আর.বি.এস.কে-এর উপর দিবসীয় সচেতনতা মূলক কর্মশালা 
Image

তেলিয়ামুড়ার অশ্বিনীকুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আর.বি.এস.কে-এর উপর দিবসীয় সচেতনতা মূলক কর্মশালা 

তেলিয়ামুড়া, ৪ নভেম্বর:  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৪ নভেম্বর তেলিয়ামুড়ার অশ্বিনীকুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আর.বি.এস.কে-এর উপর এক  দিবসীয় সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিশেষ করে এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি সহ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার উপরে গুরুত্ব আরোপ দিয়ে এবং আগামী দিনে যারা বিশেষভাবে কোন কোন ক্ষেত্রে সমস্যাধীন শিশু যারা রয়েছে তাদের’কে কিভাবে সুস্থ করে স্বাভাবিক জীবনে চলার উপযোগী করে গড়ে তোলা যায় সেই লক্ষ্য নিয়েই আজকের এই কর্মশালা। 

এদিনের এই কর্মশালায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। 

আলোচনায় অংশগ্রহণ করে শ্রীমতি সাহা রায় এই সময়ের মধ্যে আর.বি.এস.কে এর প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য নিয়ে নাতিদীর্ঘ মতামত তুলে ধরেন।  বিধায়িকা সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনিক সাহায্য সহযোগিতাকে পাথেয় করে আগামী দিনে আর.বি.এস.কে সহ প্রাসঙ্গিক বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত পরিকল্পনাগুলোর সঠিক রূপায়ণের জন্য আবেদন রাখেন।

 এদিনের এই কর্মশালায় তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীদের উপস্থিতি যেমন ছিল চোখে পড়ার মতো, ঠিক এর পাশাপাশি বিভিন্ন অংশের স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা গোটা কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তোলে। তাছাড়া, এদিনের এই কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top