News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নুমলিগড়-গহপুর আন্ডার-ওয়াটার টানেল প্রকল্পের ২০ শতাংশ অর্থায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রক, জানান মুখ্যমন্ত্রী
Image

নুমলিগড়-গহপুর আন্ডার-ওয়াটার টানেল প্রকল্পের ২০ শতাংশ অর্থায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রক, জানান মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৪ নভেম্বর (হি.স.) : নুমলিগড়-গহপুর আন্ডার-ওয়াটার টানেল (ব্রহ্মপুত্র নদের নীচ দিয়ে) প্রকল্পের ২০ শতাংশ অর্থায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রক, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ শনিবার জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা বলেন, নুমলিগড়-গহপুর আন্ডার-ওয়াটার টানেল প্রকল্পের জন্য প্রস্তাবিত তহবিলের ২০ শতাংশ প্রতিরক্ষা মন্ত্রক বহন করবে। বাকি বহন করবে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ তথা ভারত সরকার। মুখ্যমন্ত্রী যোগ করেন, রুটের উভয় এলাকা নিরীক্ষণ করবে প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য আরও ব্যয়-কার্যকর করতে প্রতিরক্ষা দফতর অনুপাতিক তহবিল অনুমোদনের জন্য সম্মত হয়েছে।

হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘আমার মনে হয়েছে, ব্রহ্মপুত্র নদের ওপর বেশ কয়েকটি সেতু রয়েছে, সেক্ষেত্রে কি জলের নীচে একটি টানেল তৈরি করা যেতে পারে? পাহাড়ে ভেদ করে জম্মু ও কাশ্মীরের অটল টানেলের কথা আমরা জানি। আমি ভাবছিলাম ব্রহ্মপুত্র নদের তলদেশে কি একটা টানেল থাকতে পারে যেখানে রেল ও যানবাহন চলাচল করতে পারে।’

মুখ্যমন্ত্রী জানান, নুমালিগড় এবং গহপুরের মধ্যে বিশাল এই প্রথম আন্ডারওয়াটার টানেল প্রকল্পটি ছয় (৬) হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top