News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়া : দুই সন্তান রেখে প্রমিকের হাত ধরে পালিয়েছে গৃহবধূ 
Image

পরকীয়া : দুই সন্তান রেখে প্রমিকের হাত ধরে পালিয়েছে গৃহবধূ 

শান্তিরবাজার,৪ নভেম্বর: ছোট্ট ছোট্ট দুইটি অবুঝ শিশু সন্তানকে ফেলে রেখে পরপুরুষের হাত ধরে পালিয়েছে গৃহবধূ এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের।গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে থানায় লিখিতভাবে জানানো হয়েছে

মা ডাকটি খুবই মধুর। ছোট্টবেলায় সকলে মায়ের আদরে বড় হয়ে থাকে। ১০  মাস ১০ দিন গর্ভে ধারণ করে মা শিশু সন্তানকে এই পৃথিবীর বুকে নিয়ে আসে। কিন্তু দেখা গেছে সেই মা অবুঝ শিশু সন্তানদের রেখে চলে গেছে। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত রাজাপুর এলাকার বাসিন্দা রনবীর কর্মকারের ও উদয়পুর ফোঁটামাটি এলাকার বাসিন্দা মামন দে ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিবাহের পর দুজনেই সুখের সংসারে বসবাস করছিলেন।  দুইজনের কোলজুরে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান এসেছে। বর্তমান সময়ে ছেলেটির বয়স ৪ বছর ও মেয়েটির বয়স দের বছর। সংসারে কোনো প্রকার অশান্তি না থাকা সত্বেও গৃহবধূ রাজাপুরের এক সেলুন দোকানের মালিকের সাথে পরকীয়ায় লীপ্ত হয় বলে অভিযোগ। 

পরকীয়ার জেরে গৃহবধূ ৪ বছরের ছেলে ও দেড় বছরের মেয়েকে রেখে দিয়ে লক্ষীপূজার দিন রাতে নাগরের হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এতে করে ছোট্ট ছোট্ট দুইটি শিশু অসহায় হয়েপরে।  মাকে কাছে না পেয়ে ছোট্ট শিশু দুইটি কান্নায় ভেঙ্গে পরে। গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে থানায় লিখিতভাবে জানানো হয়েছে।  অবশেষে ছোট্ট শিশুদের মুখের দিকে তাকিয়ে শিশুদের মাকে ফিরে পেতে পরিবারের লোকজন সংবাদমাধ্যমের দারস্ত হন। প্রসাশন যেন ছোট্ট শিশুদের মাকে ফিরিয়েদিতে সাহায্যের হাত বারিয়েদেয় তারই আবেদন করলো পরিবারের লোকজন।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top