News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ফুটবল ও যোগার সদর দল গঠনের প্রস্তুতি
Image

স্কুল ফুটবল ও যোগার সদর দল গঠনের প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।।ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ বালকদের ফুটবল এবং অনুর্ধ ১৪,১৭ ও ১৯ যোগা প্রতিযোগিতাকে সামনে রেখে চলছে এখন মহকুমা স্তরের দল গঠনের প্রক্রিয়া। রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতার আগে রানিরবাজার স্কুল মাঠে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৪ বালকদের ফুটবল টুর্নামেন্ট।  এছাড়া ৬ নভেম্বর আগরতলা এনএসআরসিসিতে অনুষ্ঠিত হবে পশ্চিম জেলা ভিত্তিক অনুর্ধ ১৪,১৭ ও ১৯ বালক বালিকাদের যোগা প্রতিযোগিতা। জেলা ভিত্তিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে বুধবার সদর দল গঠন করার লক্ষ্যে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এডি নগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় অনুর্ধ ১৪ ফুটবল দল গঠন শিবির। এতে সদর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ৮২ জন ফুটবলার অংশ নেয়। তাদের থেকে এদিন ১৫ জনকে বাছাই করা হয়। একই সাথে এদিন এনএসআরসিসিতে অনুষ্ঠিত হয় যোগা দল গঠন শিবির। সেখানে অংশগ্রহণকারী ৪৫ জনের মধ্য থেকে ৩২ জনকে বাছাই করা হয়। আগামীকাল পশ্চিম জেলা আসরে অংশগ্রহণ করার জন্য এই দুই ইভেন্টের চূড়ান্ত দল গঠন করা হবে। সদর দল গঠন করার লক্ষ্যে আয়োজিত শিবিরে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের সচিব অশোক পাল এবং স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলার সচিব মদন বণিক।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top