News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানার হিসার থেকে আধার কার্ড এডিট করে সিমকার্ড দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩
Image

হরিয়ানার হিসার থেকে আধার কার্ড এডিট করে সিমকার্ড দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩

হিসার, ১ নভেম্বর (হি.স.) : হরিয়ানার হিসারে আধার কার্ড এডিট করে সিমকার্ড দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ। বিভিন্ন আধার কার্ডে একই ছবি ব্যবহার করে রিলায়েন্স জিও সিম দেওয়ার ঘটনায় তিন অভিযুক্তকে বুধবার সাইবার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা হল, সুরেন্দ্র ওরফে মোটু, বিক্রম এবং আনিশ আহমেদ।

তদন্তকারী অফিসার এএসআই রাজারাম বুধবার জানিয়েছেন, ২০১৯ সালে রিলায়েন্স জিও কোম্পানি গ্রাহকদের মোবাইল সংযোগ বিক্রির জন্য অভিযুক্ত সুরেন্দ্র ওরফে মোটুকে রাজালি গ্রামে পয়েন্ট অফ সেল (পিওএস) হিসাবে নিয়োগ করেছিল। সুরেন্দ্রর দায়িত্ব ছিল মোবাইল সংযোগ নিতে আসা গ্রাহকের কাছ থেকে গ্রাহকের ছবি, পরিচয়ের প্রমাণ সংগ্রহ করা। অভিযুক্ত তার দুই সঙ্গীকে নিয়ে বিভিন্ন আধার কার্ডে একই ছবি ব্যবহার করে ৩৪টি সিম কার্ড দিয়েছিল। প্রধান অভিযুক্ত সুরেন্দ্রর সঙ্গী আনিশ আহমেদ আধার কার্ডে ছবি এডিট করে অন্যের ছবি সেই স্থানে বসিয়ে দিত। রিলায়েন্স জিও কোম্পানির নোডাল অফিসার ২৩ শে সেপ্টেম্বর হিসার থানার সাইবার বিভাগে এসংক্রান্ত একটি অভিযোগ করেন। তারপরই বুধবার পুলিশের সাইবার সেল তিনজনকে গ্রেফতার করে।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top