News Flash

  • Home
  • বাণিজ্য
  • দীপাবলির আগে একলাফে ১০১.৫০ টাকা বাড়ল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
Image

দীপাবলির আগে একলাফে ১০১.৫০ টাকা বাড়ল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম


নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.) দীপাবলির আগে বাড়ল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম । মাসের শুরুতেই বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ১০১.৫০ টাকা বৃদ্ধি করা হল অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে। ফলে এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ১ নভেম্বর, বুধবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম।

আগে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় খরচ হত ১৮৩৯ টাকা। এবার ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৩৩ টাকা, মুম্বইয়ে ১৭৮৫ টাকা, বেঙ্গালুরুতে ১৯১৪.৫০ এবং চেন্নাইয়ে ১৯৯৯.৫০ টাকা।

প্রসঙ্গত, হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। গৃহস্থের বাড়িতে ব্যবহার হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। এই দাম অপরিবর্তিতই রয়েছে।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top