News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিসিএ-তে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সীট) অভিযান
Image

টিসিএ-তে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সীট) অভিযান

আগরতলা, ৩১ অক্টোবর: ত্রিপুরা হাইকোর্টের পর্যবেক্ষণেই শেষ পর্যন্ত টিসিএ-র কেলেঙ্কারি মামলার তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সীট)। সোমবার রাতে টিসিএ অফিসে অভিযান চালিয়েছেন সীট-র আধিকারিকরা। অভিযানে টিসিএ-র বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তাঁরা।

সোমবার পুলিশ অফিসার সুজিত পালের নেতৃত্বে একটি টিম টানা দশ ঘন্টা অভিযান চালিয়েছে টিসিএ অফিসে। টিসিএ-র সভাপতির সামনে এক ট্যাঙ্ক কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল দুপুর একটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলেছে ওই অভিযান।

মূলত এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইট নির্মাণের কেলেঙ্কারি নিয়ে নথিপত্র বাজেয়াপ্ত করেছে সীট।

এ বিষয়ে টিসিএ সভাপতি তপন লোধ জানিয়েছেন, সীট তাদের কাছ করছে। আমরা প্রতিশ্রুতি মতো সীট-র তদন্তে সহযোগিতা করছি। আদালতের কাছে যা বলার বলবো। সীট যেগুলো নথিপত্র চেয়েছে সব দেওয়া হয়েছে।

Releated Posts

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top