News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বস্তি পেলেন চন্দ্রবাবু, দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন টিডিপি প্রধান
Image

স্বস্তি পেলেন চন্দ্রবাবু, দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন টিডিপি প্রধান

বিজওয়াড়া, ৩১ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে স্বস্তি পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি (তেলুগু দেশম পার্টি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার চন্দ্রবাবু নাইডুকে ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় চন্দ্রবাবু নাইডু এদিন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। হাইকোর্টের আইনজীবী সুনকরা কৃষ্ণমূর্তি জানিয়েছেন, মেডিকেল গ্রাউন্ডে জামিন পেয়েছেন চন্দ্রবাবু নাইডু।

তবে, এন চন্দ্রবাবু নাইডুকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং তাঁকে ২৪ নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। ১০ নভেম্বর মূল জামিন আবেদনের ওপর যুক্তিতর্ক শুনানি হবে আদালতে। তাঁকে হাসপাতালে যাওয়া ছাড়া অন্য কোনও কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চন্দ্রবাবু নাইডুকে সংবাদ মাধ্যম ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দক্ষতা উন্নয়ন দুর্নীতি মামলায় গত ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান এন চন্দ্রবাবু নাইডু। এই কয়েকদিনে ওজন কমেছে চন্দ্রবাবুর, এমনটাই দাবি করেছে তাঁর পরিবার। শারীরিক কারণেই জামিনের আবেদন জানানো হয়েছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে, মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে চন্দ্রবাবু নাইডুকে ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top