News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে দুর্নীতির ক্যান্সার নির্মূল করার উপর জোর দেন উপ রাজ্যপাল
Image

জম্মু ও কাশ্মীরে দুর্নীতির ক্যান্সার নির্মূল করার উপর জোর দেন উপ রাজ্যপাল

শ্রীনগর, ৩০ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে দুর্নীতির ক্যান্সার নির্মূল করতে জোর দিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার উপরাজ্যপাল মনোজ সিনহা বলেন, দুর্নীতিমুক্ত জম্মু ও কাশ্মীর বর্তমান প্রশাসনের লক্ষ্য। পাশাপাশি তিনি দুর্নীতির ক্যান্সার নির্মূলে সকল লাভবানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপরও জোর দেন। ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে সিভিল সেক্রেটারিয়েট অফিসার, এসএসএফ কর্মী, রাজভবন স্টাফ, প্রশাসনিক সচিব এবং ডেপুটি কমিশনারদের (ভার্চুয়াল মাধ্যমে) শপথ নেওয়ার পরে তিনি একথা বলেন।

উপরাজ্যপাল মনোজ সিনহা এদিন সততার অঙ্গীকার পাঠ করেন এবং কর্মচারীদের শপথবাক্য পাঠ করান। তিনি দুর্নীতি মোকাবিলায় একটি সমন্বিত ও সম্মিলিত পদ্ধতির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি জনসেবা প্রদানের উন্নতির জন্য গৃহীত পদক্ষেপগুলিও তুলে ধরেন, যা জম্মু ও কাশ্মীরকে সুশাসনের দিকে পরিচালিত করেছে।

জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করছে। এবছর সতর্কতা সচেতনতা সপ্তাহের মূল বিষয়বস্তু হল, ‘দুর্নীতিকে না বলুন, দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ হন’।

Releated Posts

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top