News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে পেয়াঁজের দাম বেড়েছে ত্রিপুরাতেও
Image

দেশের বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে পেয়াঁজের দাম বেড়েছে ত্রিপুরাতেও

আগরতলা, ৩০ অক্টোবর: দেশের বিভিন্ন রাজ্যে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ছ্যাঁকা এখন ত্রিপুরাবাসীর শরীরেও লেগেছে। রাজ্যের বাজার গুলিতে আচমকা পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। একলাফে প্রতি কেজিতে পেয়াঁজের দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাতে দুশ্চিন্তায় পড়েছেন আমজনতা। কি কারণে হঠাৎ এই মূল্যবৃদ্ধি তার কোন উত্তর দিতে পারছেন না রাজ্যের পেয়াজ বিক্রেতারা।

সবে মাত্র শারদোৎসব ও কোজাগরী লক্ষ্মীপুজো শেষ হয়েছে। এবার অপেক্ষা কালীপুজোর। উৎসবের মধ্যে পকেটে এমনিতেই টান পড়েছে সাধারণ মানুষের। কারণ, পুজো পার্বণে খরচ বাড়ে আমজনতার। তার মধ্যে উৎসবের মরশুমে বাজারে হঠাৎ করেই বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। দেশের বিভিন্ন রাজ্যে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তার সাথে পাল্লা দিয়ে ত্রিপুরায়ও পেয়াঁজের দাম বেড়েছে।

জনৈক ব্যবসায়ীর মতে, বাজারে গত এক সপ্তাহে  প্রতি কেজি পেয়াঁজের দাম ৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা। কি কারণে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে তা জানা নেই তাঁর, দাবি করেন তিনি।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top