News Flash

  • Home
  • প্রধান খবর
  • যুবকের দেহ রেখে জাতীয় সড়ক অবরোধ, রাতভর বিক্ষোভে অগ্নিগর্ভ হরিণঘাটা
Image

যুবকের দেহ রেখে জাতীয় সড়ক অবরোধ, রাতভর বিক্ষোভে অগ্নিগর্ভ হরিণঘাটা

হরিণঘাটা, ২৯ অক্টোবর (হি.স.): মদ্যপ চার যুবকের বিরুদ্ধে পুজো মণ্ডপের সামনে এক মহিলাকে কটূক্তি করার অভিযোগ উঠেছিল। প্রতিবাদ করায় দুষ্কৃতীদের মারে মৃত্যু হয় হরিণঘাটার এক যুবককে। তার প্রতিবাদে শনিবার রাতভর নদিয়ার হরিণঘাটা থানার বিরহী এলাকায় মৃত যুবকের দেহ নিয়ে চলল বিক্ষোভ। স্থানীয়দের বিক্ষোভ-অবরোধে দীর্ঘ ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর (অধুনা ১২ নম্বর জাতীয় সড়ক) জাতীয় সড়ক।

নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশের তদন্তকারী আধিকারিকদের ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, নদিয়ায় হরিণঘাটা থানার বিরহীর বাসিন্দা বছর ২৪-এর শুভ দাস, পুজোর মধ্যে এক দিন বাড়ির কাছের পুজোমণ্ডপে বসেছিলেন। তিনি দেখতে পান, কয়েক জন মত্ত যুবক এক মহিলাকে উত্ত্যক্ত করছেন। শুভ তাদের বাধা দেন। শুরু হয় বচসা, পরে শুভ যখন বাইক চালিয়ে অন্যত্র যাচ্ছিলেন, তখন দুষ্কৃতীরা পিছন থেকে ধাওয়া করে বাইকে লাথি মেরে তাঁকে রাস্তায় ফেলে দেয়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় শুভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করানো হয় কলকাতার হাসপাতালে। তার পর থেকে কলকাতায় চিকিৎসাধীন ছিলেন শুভ। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার শুভর মৃত্যু হয়। এর পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার দেহ এলাকায় ফিরলে তা নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top