News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী আগুন
Image

দিল্লিতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী আগুন

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি. স.) : রবিবার সকালে উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকার একটি বাড়িতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ায় ১৬ জন অচেতন হয়ে পড়েন। দমকলের কর্মীরা অনেক চেষ্টার পর তাদের বের করেন। দমকলের ১০ টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা ও স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে।

দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, এদিন সকাল ৭টা ৪০ মিনিটে সবজি মান্ডিতে অবস্থিত ঘন্টাঘরের কাছে হরফুল সিং বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় একটি এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি দমকল সার্ভিস ও স্থানীয় পুলিশকে জানানো হয়। এরপর দমকলের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

মুক্তধারা প্রেক্ষাগৃহে ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

আগরতলা, ৩১ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব রবিবার আগরতলার বড়দোয়ালী…

ByByReshmi Debnath May 31, 2026

বড়জলায় ‘মন কি বাত’ শ্রবণ, প্রধানমন্ত্রীর বার্তা জনকল্যাণমূলক কাজে অনুপ্রেরণা জোগায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৩১ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব রবিবার বড়জলা মণ্ডলের ২৮…

ByByReshmi Debnath May 31, 2026

রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

আগরতলা, ৩১ মে: কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যে এলেন। রবিবার আগরতলার মহারাজা…

ByByReshmi Debnath May 31, 2026

পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে:  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ মে অর্থাৎ রবিবার আগরতলায়…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top