News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দূর্গো উৎসবের দিন গুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত বিদ্যুৎ নিগম: রত
Image

দূর্গো উৎসবের দিন গুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত বিদ্যুৎ নিগম: রত

আগরতলা, ২১ অক্টেবর: দূর্গো উৎসবের দিন গুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত বিদ্যুৎ নিগম। আজ ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ে গিয়ে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি বিদুৎ নিগমের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে পরিষেবার বিষয়ে অবগত হয়েছেন। সাথে তিনি যোগ করেন,
ডিজিএম-র নেতৃত্বে পুজোর জন্য বাড়তি কনট্রোল রুম খোলা হয়েছে। বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখতে বৃহত্তর স্বার্থে কাজ করছে।

তাঁর কথায়, বিদ্যুৎ-র চাহিদার কথা মাথায় অতিরিক্ত বিদ্যুৎ -র ব্যবস্থা রাখা হয়েছে। সেই মোতাবেক পঞ্চমী ও ষষ্ঠীতে রাজ্যব্যাপী বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ছিল। কোথাও কোন ধরনের ঘাটতি দেখা দেয় না। ষষ্ঠীর রাতে বিদ্যুৎ -র চাহিদা পিক আওয়ায়ে পৌছায় ৩০৪ মেগাওয়াটে।

এদিন তিনি আরও বলেন, যদিও ৫০০ মেগাওয়াটের মত বিদ্যুৎ- র ব্যবস্থা রাখা হয়েছিল। তবে রাত বাড়ার সাথে সাথে এই চাহিদা অনেকটাই কমে যায়। রাত ১২ টার মধ্যে চাহিদা দাঁড়ায় ২৮৭ মেগাওয়াট।

এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন, সপ্তমীতে ৩৪০ মেগাওয়াটের উপর বিদ্যুৎ -র চাহিদা পৌছুবে না।

এদিন পর্রবতী সময়ে ৭৯ টি লোড ডেসপাঁচ সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী রতন লাল নাথ। ডিজিএম-র নেতৃত্বে পুজোর জন্য বাড়তি কনট্রোল রুম খোলা হয়েছে। বিদ্যুৎ নিগমের কর্মীরা পরিষেবা স্বাভাবিক রাখতে বৃহত্তর স্বার্থে কাজ করছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top