News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের
Image

রেগার বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

লংতরাইভ্যালী, ১৯ অক্টোবরঃ রেগার বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো রেগার শ্রমিকরা। দীর্ঘক্ষণ তালা বন্ধ থাকার পর দুদিনের মধ্যে বকেয়া অর্থরাশি মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে ব্লক অফিস তালামুক্ত করেছে রেগার শ্রমিকরা। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু আর ডি ব্লকে।

লংতরাইভ্যালী মহকুমার মনু আর ডি ব্লকে বিগত মাসে ১৭দিনের কাজ করে মজুরি পায়নি মনু ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজের রেগা শ্রমিকরা। এমনি অভিযোগ শ্রমিকদের। পুজোর আগেই প্রত্যেক রেগা শ্রমিকের একাউন্টে টাকা ঢুকে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।কিন্তু এখনো টাকার কোনো হদিশ নেই। রাত পোহালেই ষষ্ঠী অথচ তাদের একাউন্টে একটি টাকাও জমা পড়েনি। শ্রমিকরা জানিয়েছেন, পঞ্চায়েত অফিসে গিয়ে জিজ্ঞাসা করলেই ভিলেজ সচিব বলেন  ভিডিও অফিস সব জানে বলেই দায়িত্ব খালাস। বার বার বকেয়া মজুরি মিটিয়ে না দিয়ে তালবাহানা শুরু হয়।  তাই বাধ্য হয়ে আজ পঞ্চমীর দিনেই মনু ব্লক অফিস খোলার সাথে সাথেই ময়নামা, জামিরছড়া, উওর ধূমাছড়া সহ বিভিন্ন ভিলেজের রেগা শ্রমিকরা জড়ো হতে থাকে। বেলা আনুমানিক ১১টা নাগাদ মনু আর ডি ব্লক অফিসের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। ফলে অফিস কক্ষেই তালাবন্দি হয়ে পড়েন ব্লক আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা। 

তাদের বক্তব্য পূজার বাজারে এসে সামান্য মজুরিটাই তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর একমাত্র সম্বল। অথচ মোটা সরকারি  মাইনে পাওয়া কর্মচারীরা তাদের কথায় কোনো কর্ণপাতই করছে না। তাই তারা কোনো রাস্তা না পেয়ে  বিক্ষোভে সামিল হয়েছেন তারা। তাদের দাবী, বকেয়া রেগা মজুরি মিটিয়ে না দিলে ব্লকের তালা খোলা হবেনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মনু থানার বড়বাবু অসীম সরকার সহ পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ তালাবন্দি অবস্থায় থাকার পর দুদিনের মধ্যে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় শ্রমিকদের। তারপরে তালা মুক্ত হয় ব্লক অফিস। জদিও প্রতিশ্রুতি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। 

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top