News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবীণ সাংবাদিক অশোক ট্যান্ডনের বই প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী
Image

প্রবীণ সাংবাদিক অশোক ট্যান্ডনের বই প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.) : প্রবীণ সাংবাদিক অশোক ট্যান্ডনের “দ্য রিভার্স সুইং : কলোনিয়ালিজম টু কোঅপারেশন” বই বুধবার প্রকাশ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ।

তিশ জানুয়ারি মার্গে অবস্থিত গান্ধী স্মৃতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাত প্রকাশনে বইটি ছাপা হয়েছে। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিজয় গোয়েল এবং বিজয় জলি সহ অনেক বরিষ্ঠ সাংবাদিক ও সাহিত্যিকরা।

বই প্রকাশের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, এই বইটিতে দেশ ও বিদেশের অনেক বিষয়ে আলোকপাত করা হয়েছে। বিশেষ করে ভারত ও ব্রিটেনের মধ্যে টানা-পোড়েনের সম্পর্কের সাথে ভারতের উন্নয়নের যাত্রার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

পুরী বলেন, ট্যান্ডন বইটির প্রথম অধ্যায় মহাত্মা গান্ধীকে উৎসর্গ করেছেন। এই অধ্যায়ে, গান্ধীজি সম্পর্কে ব্রিটিশরা কী ভেবেছিল এবং গান্ধীজিকে তারা কীভাবে দেখেছিল, এই বিষয়গুলি তথ্য সহ উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠান চলাকালীন বইটি নিয়ে আলোচনার আয়োজন করা হয়। এই সময়, বইটির লেখক অশোক ট্যান্ডন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে সম্পর্কিত অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন। ট্যান্ডন অটল বিহারী বাজপেয়ীর মিডিয়া উপদেষ্টা ছিলেন। তিনি দীর্ঘদিন লন্ডনে পিটিআইয়ের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top