ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। প্রস্তুতি চূড়ান্ত। অংশগ্রহণকারী আটটি দলের খেলোয়াড়রা আজ টুর্নামেন্টের আগের শেষ দিন হিসেবে প্রয়োজনীয় প্র্যাক্টিস সেরে নিয়েছেন। সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ত্রিবান্দ্রমে। গ্রুপ লীগের খেলা শুরু আগামীকাল থেকে। প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী আটটি দলের চারটি ম্যাচ দুটি ভেন্যুতে সকাল বিকাল মিলিয়ে দু-বেলায় খেলা হবে। সকাল ৯ টায় সেন্ট জেভিয়ার্স কেসিএ ক্রিকেট গ্রাউন্ডে ঝাড়খন্ড খেলবে সিকিমের বিরুদ্ধে। বেলা দেড়টায় একই মাঠে দিনের তৃতীয় ম্যাচে আসাম খেলবে হরিয়ানার বিরুদ্ধে। বেলা ১১ টায় স্পোর্টস হাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিহার খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। একই মাঠে বিকেল সাড়ে চারটায় দিনের চতুর্থ ম্যাচে রেলওয়েজ খেলবে ত্রিপুরার বিরুদ্ধে।

মহিলা সিনিয়র টি-২০ ক্রিকেট ১ম দিনে আজ ত্রিপুরা – রেলওয়েজ
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















