News Flash

  • Home
  • দিনের খবর
  • বাড়িতে ঢুকে খুন গৃহবধূকে, লুটপাটে বাধা দেওয়ার শাস্তি
Image

বাড়িতে ঢুকে খুন গৃহবধূকে, লুটপাটে বাধা দেওয়ার শাস্তি

উত্তর ২৪ পরগনা, ১৮ অক্টোবর, (হি.স.) : দিনে দুপুরে মধ্যমগ্রামে খুন হলেন এক গৃহবধূ। বাড়িতে পনির দিতে এসে বধূকে খুনের অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে। অভিযোগ, লুটপাটে বাধা দেওয়ায় মহিলার গলায় ছুরি চালায় অভিযুক্ত। কুকীর্তির পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। তবে স্থানীয়রা তাঁকে আটকে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার সকাল ১১টা নাগাদ মধ্যমগ্রামের কাজী নজরুল ইসলাম সরণির বাসিন্দা পারমিতা চক্রবর্তী ও তাঁর ছেলে বাড়িতে ছিলেন। এক পনির বিক্রেতা পনির দিতে তাঁর বাড়িতে আসেন। বলেন, মাথা ঘোরাচ্ছে। অসুস্থ লাগছে। জল চান।

জানা গিয়েছে. পারমিতাদেবী জলও এনে দিয়েছিলেন তাঁকে। এর পরই তাঁর চিৎকার শুনে ছেলে ছুটে এসে দেখে, মা রক্তাক্ত অবস্থায় পরে আছে। সে প্রতিবেশীদের ডাকে। তাঁরাই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মহিলার পরিবারের দাবি, তাঁর গলায় সোনার চেন ছিল। সেই সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন পারমিতাদেবী। তখনই পনির কাটার ছুরি মহিলার গলায় চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পনির বিক্রেতা পালানোর সময় এলাকার মানুষ ধরে পুলিশের হাতে তুলে দেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top