News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুদ্ধিকরনের নামে নাবালিকা মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির
Image

শুদ্ধিকরনের নামে নাবালিকা মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর : শুদ্ধিকরণে ১৫ বছরের নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সোমবার সাংবাদিক সম্মেলন করে নারী নেত্রী রমা দাস জানিয়েছেন, জয়নগর এলাকার নাবালিকা মেয়েটির সাথে সাব্রুমে যে ঘটনাটি সংগঠিত হয়েছে অত্যন্ত দুঃখজনক। নাবালিকা মেয়েটিকে শুদ্ধিকরণের নামে শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছে।
মহিলা কমিশনের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে নারী সংক্রান্ত ঘটনার বিরুদ্ধে রাজ্যের মহিলা কমিশনের কোন ভূমিকা নেই। সম্প্রতি যে ঘটনাটি সংঘটিত হয়েছে তা রাজ্য ঐক্য ধ্বংস করার মত ঘটনা। নারী নির্যাতনের শ্রেষ্ঠ অলংকার। উল্লেখ্য, নাবালিকা মেয়েটি গত কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের একটি যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তারপর মেয়েটিকে সঠিক দিশা দেখাতে তার মা-বাবা সাব্রুমের শুদ্ধিকরণে ভর্তি করায়। সেই শুদ্ধিকরণের মালিক বিজেপি নেতা বিপ্লব সেন আশ্বস্ত করেছিলেন ১৫ বছর বয়সী এই নাবালিকা মেয়েটিকে সুস্থ করে তুলবে। কিন্তু ভর্তি করানোর তিন দিনের মাথায় মেয়েটি নাকি ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জয়নগর এলাকায় বাসিন্দা এই নাবালিকা মেয়েটি গত কয়েকদিন জীবন যুদ্ধে লড়াই করে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। নাবালিকা মেয়েটি শংকরাচার্য বিদ্যানিকেতনের ছাত্রী ছিল। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top